১০/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
20 C
Dhaka
১০/০২/২০২৬, ১০:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

প্রথম দিনেই শক্ত বার্তা: ইসলামপুরে জামায়াত–জোট প্রার্থীর নির্বাচনী মিছিল

জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. অধ্যক্ষ মাওলানা ছামিউল হক ফারুকী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে এক বিশাল মিছিল বের করেন। মিছিলটি ইসলামপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং দশ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। তারা স্লোগান ও প্রচারণার মাধ্যমে ভোটারদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

প্রচারণাকালে ড. ছামিউল হক ফারুকী শান্তিপূর্ণ ও গণমুখী নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং জনগণের সমর্থন কামনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন : শীতের রাতে উষ্ণতায় স্বস্তি পেল জামালপুরের ৫ শতাধিক মানুষ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন