১০/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:৩৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাঁচবিবিতে সাড়ে ৪ লাখ অবৈধ যৌন উত্তেজক ক্ষতিকর সিরাপ উদ্ধার, গ্রেপ্তার ১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভারতে পাচারের সময় সাড়ে ৪ লাখ অবৈধ যৌন উত্তেজক ক্ষতিকর সিরাপ উদ্ধার জয়পুরহাট ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার রাতে পাঁচবিবি থানায় এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন বিজিবির পাঁচবিবি বিশেষ ক্যাম্পের নায়েব সুবেদার সেকেন্দার আলী। এদিন দুপুর ১২টার পর উপজেলার বিরনগর স্কুল এলাকা থেকে আহাদুর রহমান সাইফুল (৪০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তরকৃত আহাদুর রহমান সাইফুল বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার লতা আন্দারমানিক এলাকার বজলুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, অধিক মুনাফার আশায় চোরাচালানের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পাঁচবিবি উপজেলার বিরনগর স্কুল এলাকার রাস্তায় পাঁচটি বড় কার্টুন নিয়ে গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়ে ছিলেন আহাদুর রহমান সাইফুল। এ সময় বিজিবির টহলদল তাকে সন্দেহজনকভাবে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে কার্টুনগুলোর ভেতরে থাকা মালামাল তল্লাশি করে দেখা যায়, সেগুলোতে স্থানীয়ভাবে তৈরি বিএসটিআই অনুমোদনবিহীন অবৈধ ও ক্ষতিকর যৌন উত্তেজক সিরাপ ও শরবত/পানীয় রয়েছে। মালামালের বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় বিজিবির সদস্যরা তাকে আটক করেন। পরবর্তীতে আটককৃত ব্যক্তির হেফাজতে থাকা পাঁচটি বড় কার্টুন তল্লাশি করে ১০০ মিলিলিটার ওজনের ১ হাজার ৫৩৬ বোতল ‘গাছন্ত জিনসিং শরবত’এবং একই ওজনের ২৪০ বোতল ‘জিনসিন সিরাপ’জব্দ করা হয়। এ ছাড়া আটককৃত আসামির একটি মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য চার লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।

এ বিষয়ে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উদ্ধারকৃত সিরাপগুলো মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এবং সম্পূর্ণ অবৈধ।

বিজ্ঞাপন

পড়ুন : জয়পুরহাটে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ের লক্ষ্যে আলোচনা সভা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন