০৯/০২/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৪:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

জনতার রায় নিয়ে আগামীতে সরকার গঠন করবে ১০ দলীয় জোট: আল হেলাল তালুকদার

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী মো. আল হেলাল তালুকদার।

বিজ্ঞাপন

​শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে মদন উপজেলার মদন সদর, গৌবিন্দশ্রী ও মাঘান ইউনিয়নে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা করেন তিনি।

​পথসভায় মো. আল হেলাল তালুকদার তার বক্তব্যে বলেন, “ইনশাআল্লাহ, আগামীতে জনতার রায় নিয়ে ১০ দলীয় জোট সরকার গঠন করবে। আমাদের এই জোট এখন একটি বৃহৎ শক্তিতে পরিণত হয়েছে। ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি, তাদের রাজনৈতিক দল এবং দেশের বৃহৎ ইসলামী দলগুলো এই জোটে শামিল হয়েছে। আমার বিশ্বাস, এ আসনের মানুষের ভালোবাসায় আমি বিজয়ী হবো।”

​তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ হবে সব শ্রেণি ও পেশার মানুষের অধিকার রক্ষার বাংলাদেশ। তরুণ প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং একটি সুখী, সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে আমাদের একযোগে কাজ করতে হবে। আমি নির্বাচিত হলে কোনো দলীয় ভেদাভেদ রাখবো না; বরং সবাইকে সমান গুরুত্ব দিয়ে এলাকার উন্নয়নে কাজ করবো।”

​পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা রহুল আমিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ওলিউল ইসলাম, উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য মো. সাজেদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল হাসনাত।

​এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের গোবিন্দশ্রী ইউনিয়ন সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মুস্তাবশিরি ও মাঘান ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. আইনুল ইসলামসহ স্থানীয় জোটের নেতাকর্মীবৃন্দ।

পড়ুন- সুনামগঞ্জ হাওরাঞ্চলে মাটির বদলে পাকা রাস্তা, দুটি উপজেলায় ৫ কোটি টাকায় নির্মিত হচ্ছে গ্রামীণ সড়ক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন