ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণা সমন্বয় টিমের উদ্যােগে পটুয়াখালী-১ আসনের অম্তর্গত সদর থানা ও পৌর যুবদলের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত।
শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালী ব্যায়ামাগারে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, এয়ার ভাইস মার্শাল (অব:) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
পটুয়াখালী-১ আসনে ধানের শীষের যুবদলের নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমী এর সভাপতিত্বে ও সমন্বয়ক খন্দকার মোঃ রিয়াজের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন যুবদলের নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক অ্যাডভোকেট এবিএম মহসিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র নেতা ধানের শীষ প্রতীকের নির্বাচন পরিচালনা পরিষদের প্রধান সমন্বয়ক মাকসুদ আহম্মেদ বায়জীদ পান্না, নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট অহীদ সরোয়ার কালাম, যুবদলের নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক অ্যাডভোকেট এম.এ মজিদ (মানিক) ও যুবদলের নির্বাচনী প্রচারণা টিমের সমন্বয়ক সাইফ খান মিজান।
পড়ুন: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪ র্যাম্প, যানজট কমার সম্ভাবনা
দেখুন: জুলাই গণঅভ্যুত্থান শহীদ ও আহত পরিবারদের সাথে মতবিনিময় সভা |
ইম/


