বিজ্ঞাপন

অভিনেতা কমল আর খান গ্রেপ্তার

বলিউড অভিনেতা কমল আর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। বর্তমানে ওশিওয়ারা থানায় রয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৮ জানুয়ারি ঘটেছে ঘটনাটি। সেদিন ওশিওয়ারার একটি আবাসনে দুই রাউন্ড গুলি চালায় কমল আর খান। নালন্দা সোসাইটির দু’তলা ও চার তলায় দুটি গুলির খোসা পাওয়া যায়। দু’তলায় লেখক ও পরিচালক নীরেজ কুমার মিশ্র এবং চার তলায় মডেল প্রতীক বেদ থাকেন।

এই আবাসিক ভবনই লক্ষ্য করে গুলি চালায় অভিনেতা কমল আর খান। কিন্তু কেন গুলি চালিয়েছেন, সেটি এখনো স্পষ্ট নয়। তবে এ ব্যাপারে ইতোমধ্যে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী তদন্তে নেমে মুম্বাই পুলিশ কমল আর খানকে তার স্টুডিও থেকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কমল আর খান জিজ্ঞাসাবাদে গুলি চালানোর কথা স্বীকার করেছেন। তার দাবি―বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত। কাউকে আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না তার। বন্দুক পরিষ্কারের পর সেটি পরীক্ষা করছিলেন তিনি। এ জন্য নাকি ম্যানগ্রোভ অরণ্যের দিকে গুলি চালিয়েছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস জাভেদ মারা গেছেন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন