বিজ্ঞাপন

সাতক্ষীরায় একটি হাসপাতালে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের গ্যারেজে রাখা একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার রাতের কোনো এক সময়ে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো অ্যাম্বুলেন্সে ছড়িয়ে পড়ে। পরে গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সাতক্ষীরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. সাইফুজ্জামান জানান, খবর পেয়ে তাদের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি। খবর পেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদরত-ই-খুদা ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সাইফুজ্জামান বলেন, “গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্সে দাউ দাউ করে আগুন জ্বলছিল। অ্যাম্বুলেন্সের পাশেই সংরক্ষিত অক্সিজেন সিলিন্ডারের কারণে পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল।”

“সতর্কতার সঙ্গে অভিযান চালিয়ে সময়মত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তবে অগ্নিকাণ্ডে একটি অ্যাম্বুলেন্স, ভেতরের সরঞ্জাম এবং গ্যারেজের আংশিক ক্ষতি হয়েছে।”

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানান তিনি।

পড়ুন : ‘এক বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে’

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন