বিজ্ঞাপন

দুপুরে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক

দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় দফায় বৈঠক করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হবে।

বিজ্ঞাপন

দুপুর আড়াইটায় প্রথম বৈঠকে যোগ দিবে বিএনপি। এরপর তিনটায় জামায়েতে ইসলাম, সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ, চারটায় বাম গণতান্ত্রিক জোট, সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং সাড়ে পাঁচটায় এবির (আমার বাংলাদেশ পার্টি) সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বৈঠক সম্পর্কে বিএনপি নেতারা বলছেন, ২০২৩ সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল। সেখানে একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশনসহ কী ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল। আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কী ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই ৩১ দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কী ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে। পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কী তা বোঝার চেষ্টা করবে বিএনপি।

এছাড়াও, দলের নির্বাচন কমিশনবিষয়ক সংস্কার কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত কমিশন গঠন ও নির্বাচনের রোডম্যাপ তৈরিতে অন্তর্বর্তী সরকারের কাছে সুপারিশ তুলে ধরবে বিএনপি।’

প্রসঙ্গত, গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর ইতোমধ্যে দুই দফায় উপদেষ্টা পরিষদের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা বৈঠকে বসেছেন। সবশেষ গত ৩১ আগস্ট দলগুলোর সঙ্গে আলোচনা করেন ড. ইউনূস। এরপর আজ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন