১২/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
27 C
Dhaka
১২/০২/২০২৬, ১৪:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবারের শীতবস্ত্র বিতরণ

প্রতি বছরের ন্যায় এবারও দিনাজপুরে শীতবস্ত্র বিতরণ করেছে ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবার।

দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার এতিম মাদ্রাসা ও দুস্হদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে দিনাজপুর ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পবিবার।

হাড় কাঁপানো শীত উপেক্ষা করে বিকেল হতে রাত পর্যন্ত দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট এর প্রাক্তন ছাত্রদের সংগঠন দিনাজপুর ইঞ্জিনিয়ারস অব টেক্সটাইল পরিবার এই শীতবস্ত্র বিতরণ করে।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন দিনাজপুর ইঞ্জিনিয়ার্স অব টেক্সটাইল পরিবারের সভাপতি ও দিনাজপুরের সন্তান মো.রেজওয়ানুর রহমান রতন, উপদেষ্টা মোহাম্মদ আলী ও কলেজ কমিটির নেতৃবৃন্দ।

এসময় সভাপতি বলেন,আমরা দিনাজপুরের বাইরে চাকরি করলেও সবসময় আমদের মন পড়ে থাকে দিনাজপুরে। তাই নাড়ীর টানে ও ভালোবাসার দায়িত্ববোধ থেকে আমরা প্রতিবছরের এই দায়িত্ব পালন করে আসছি। তিনি সামনে আরো সুন্দরভাবে এই শীতবস্ত্র কার্যক্রম পরিচালিত হয় সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

দিনাজপুর সদর,বীরগঞ্জ, চিরিরবন্দর, পার্বতীপুর, বিরামপুর,হাকিমপুর,ঘোড়াঘাট,ফুলবাড়ি উপজেলার মাদ্রাসার ৬ শতাধিক এতিম ও দুস্থদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।

প্রসঙ্গত,২০১৯ সাল হতে অদ্যবধি প্রতিবছর দিনাজপুর ও পার্শ্ববর্তী জেলায় অসহায় ও দুস্থ এতিম শীতার্তদের মাঝে সংগঠনটি শীতবস্ত্র বিতরণ করে আসছে। মূলত দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউট (সরকারি-পুলহাট) হতে পাসকৃত শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় কর্মরত আছে। তাই দিনাজপুরের মানুষের টানে দিনাজপুর ও দিনাজপুরের বাহিরের জেলার শিক্ষার্থীরা সম্মিলিত প্রচেষ্টায় বিগত ৭ বছর ধরে এই কার্যক্রম পরিচালনা করে আসছে। দিনাজপুরের মানুষের প্রতি তাদের এই ভালোবাসা দেখে দিনাজপুরের মানুষ অত্যন্ত খুশি ও সহযোগিতার জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া প্রার্থনা করে সংগঠনটির সভাপতি।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে জেলা পর্যায়ে আন্তঃ কলেজক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন