বিজ্ঞাপন

সীতাকুণ্ডে জেলে পরিবারের গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, চুরি ও ভিডিও প্রকাশের হুমকি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের জেলেপাড়ায় এক জেলে পরিবারের গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা, চুরি এবং গোপনে ধারণ করা ভিডিও প্রকাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রবিউল হোসেন নামে এক ব্যক্তি চুরির উদ্দেশ্যে ঘরে ঢুকে ওই নারীর ওপর হামলা চালায় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী পূজা দাস (১৯) জানান, তাঁর স্বামী বিপ্লব দাস মাছ ধরতে সাগরে থাকায় তিনি বসতঘরে একাই ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে রবিউল হোসেন ঘরে প্রবেশ করে প্রথমে লাইট জ্বালিয়ে গোপনে ভিডিও ধারণ করেন। পরে গলায় ছুরি ধরে তাঁর কাপড় টানাটানি করে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় বিষয়টি কাউকে জানালে গোপনে ধারণ করা ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন বলে অভিযোগ করেন তিনি। একপর্যায়ে তাঁর চিৎকার ও প্রতিরোধের মুখে অভিযুক্ত পালিয়ে যায়। যাওয়ার সময় একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায় বলেও দাবি করেন তিনি।

শুক্রবার সকালে সাগর থেকে ফিরে স্ত্রীকে ঘটনাটি বলতে শুনে থানায় অভিযোগ করেন স্বামী বিপ্লব দাস। তিনি বলেন, অভিযুক্ত জানত তিনি মাছ ধরতে সাগরে গেছেন এবং তাঁর স্ত্রী বাড়িতে একা রয়েছেন। সেই সুযোগ নিয়েই এ ঘটনা ঘটানো হয়েছে বলে তাঁর অভিযোগ। এছাড়া অভিযুক্তের বিরুদ্ধে এলাকায় আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, চুরির উদ্দেশ্যে ঘরে প্রবেশ করে ওই নারীকে একা পেয়ে অভিযুক্ত শ্লীলতাহানির চেষ্টা করেছে। একই সঙ্গে একটি মোবাইল ফোন ও কিছু টাকা চুরির অভিযোগও পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন : জামালপুরে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও ভারতীয় মদসহ আটক ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন