ঝিনাইদহে গণভোট “হ্যা”-এর পক্ষে প্রচারণা চালিয়েছে জেলা বৈষ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আজ বিকেলে জেলা শহরের ২টি পয়েন্টে ভাগ হয়ে তারা এ প্রচারণা চালায় ।
জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক সাইদুর রহমান বলেন, আমরা প্রথম থেকেই হ্যা এর পক্ষে প্রচারণা চালিয়ে আসছি । শহরের বিভিন্ন পয়েন্টে প্রায় প্রত্যেক দিনই এ প্রচারণা চলছে । মানুষের কাছে যাচ্ছি । দোকানদার, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালাসহ খেটে খাওয়া মানুষ এমনকি গ্রাম থেকে শহরে আসা মানুষদের লিফলেট দিচ্ছি । তাদেরকে বুঝিয়ে বলছি কেন গণভোট হ্যাঁ দিতে হবে । কিভাবে তারা গণভোট দিতে পারবেন ।
তিনি আরো বলেন, ভোটের আগের দিন পর্যন্ত গণভোটের প্রচারণা চলবে ।
এ সময় আরো উপাস্থিত ছিলেন, জেলা সদস্য সচিব আশিকুর রহমান জীবণ, রুহুল আমিন, সদর উপজেলা মুখপাত্র স্বাধীন-সহ অন্যান্যরা।
পড়ুন : ঝিনাইদহে গণভোট-জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুনদের ভাবনা ও প্রত্যাশা বিষয়ক সংলাপ


