০২/০৩/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ত্রয়োদশ সংসদ নির্বাচন: দুর্গাপুরে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে দুই দিনব্যাপী ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুর্গাপুর পৌরশহরের দ্বীনি আলীম মাদরাসা মিলনায়তনে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকার আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়।

এতে ​উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আফসানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মো. সাইফুর রহমান।

​বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. তোফায়েল হোসেন, ​অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান, ​দুর্গাপুর সার্কেলের এএসপি আল ইমরানুল আলম, ​উপজেলা নির্বাচন অফিসার ফরহাদ হাসান আজাদ ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

​নির্বাচনী দায়িত্ব পালনের কলাকৌশল রপ্ত করতে এই কর্মশালায় উপজেলার মোট ৬১টি কেন্দ্রের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা অংশ নেন। গ্রহণকারীদের মধ্যে রয়েছেন- ​৬৫ জন প্রিজাইডিং অফিসার, ​৪০৫ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ​দুই দিনে প্রায় ৯০০ জন পোলিং অফিসার।

​সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের কঠোর অবস্থানের কথা জানিয়ে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “অত্র উপজেলায় নির্বাচনের দিন শান্তি-শৃঙ্খলা রক্ষায় চার প্লাটুন বিজিবি, গ্রাম পুলিশ, অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে।” কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি প্রদান করেন।

পড়ুন- প্রতীক জটিলতায় জামালপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী অর্ণব ওয়ারেস খান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন