বিজ্ঞাপন

আল নাসরকে জিতিয়ে রোনালদোর ৯৭৮ তম গোল

ক্রিস্টিয়ানো রোনালদোর ৯৭৮তম পেশাদার গোলের সুবাদে সৌদি প্রো লিগে দুর্দান্ত জয় পেয়েছে আল নাসর। শুক্রবার রাতে আল তাওয়ুনের বিপক্ষে ২-১ গোলে জিতেছে রিয়াদের ক্লাবটি।

বিজ্ঞাপন

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় আল নাসর। ১১ মিনিটের মাথায় গোল হজম করে পিছিয়ে পড়ে রোনালদোর দল। তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে সমতায় ফেরে আল নাসর। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে গোল করে দলকে ম্যাচে ফেরান মিডফিল্ডার সামু কোস্তা।

এরপর দ্বিতীয়ার্ধের শুরুতেই রোনালদোর গোল। ৫০তম মিনিটে সেন্টার-ব্যাক মোহাম্মদ সিমাকানের গোলমুখী শটকে দারুণভাবে ফ্লিক করে জালে পাঠান ৪১ বছর বয়সী পর্তুগিজ মহাতারকা। সেটিই হয়ে ওঠে ম্যাচের জয়সূচক গোল।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে আল নাসর। এই জয়ে সৌদি প্রো লিগের চলতি মৌসুমে নিজেদের জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে রোনালদোর দল। চার ম্যাচে চার জয় নিয়ে শীর্ষে থাকার লড়াইয়ে দারুণ অবস্থানে তারা।

গত মৌসুমের শিরোপা ধরে রাখার লক্ষ্যেই এগিয়ে যাচ্ছে আল নাসর, আর সেই অভিযানে ৪১ বছর বয়সেও রোনালদোই হয়ে উঠছেন দলের অন্যতম বড় ভরসা এক হাজার ক্যারিয়ার গোলের পথে আরেক ধাপ এগিয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা।

পড়ুন : মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা নিয়ে যা জানালো ভারত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন