২৭/০২/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
25.1 C
Dhaka
২৭/০২/২০২৬, ১০:৩০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

হাতপাখার পক্ষে গণজাগরণ: বকশীগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী জনসভা

জামালপুরের বকশীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের এনএম উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মাঠটি উৎসবমুখর হয়ে ওঠে।

বিজ্ঞাপন


নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশ ও জাতির কল্যাণে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে যাচ্ছে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীকে হাতপাখা প্রতীকে বিজয়ী করতে সর্বস্তরের ভোটারদের প্রতি আহ্বান জানান।


জনসভায় জামালপুর-১ আসনের প্রার্থী আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর জামালপুর জেলা সভাপতি মুফতী মোস্তফা কামাল। তিনি বলেন, সৎ ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই।


এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক মওলানা শাহজালালসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা আগামী নির্বাচনে হাতপাখা প্রতীকে ভোট দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


জনসভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

পড়ুন- জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামীর বিকল্প নেই: মাওলানা আবুল কালাম আজাদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন