১০/০২/২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দুর্গাপুরে ব্যারিস্টার কায়সার কামালের পক্ষে মাঠঘাট চষে বেড়াচ্ছেন আইনজীবীরা

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সমর্থনে নির্বাচনী মাঠে নেমেছেন স্থানীয় আইনজীবীরা।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দুর্গাপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে এ প্রচারণা চালানো হয়।

​উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট প্রার্থনা ​প্রচারণা চলাকালীন দুর্গাপুর আইনজীবী সমিতির সদস্যরা শিবগঞ্জ বাজারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন।

এ সময় অ্যাডভোকেট এম এ জিন্নাহ বলেন, ​”ব্যারিস্টার কায়সার কামাল সংসদ সদস্য না হয়েও ব্যক্তিগত উদ্যোগে অত্র এলাকার উন্নয়নে যে ভূমিকা রাখছেন তা নজিরবিহীন। এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে তাকে ধানের শীষ প্রতীকে জয়যুক্ত করা অপরিহার্য।”

​দুর্গাপুর আইনজীবী সমিতির অনেক সংখ্যক সদস্য নির্বাচনী এই প্রচারণায় অংশ নেন। এতে উপস্থিত ছিলেন- ​অ্যাডভোকেট শাহনেওয়াজ আকঞ্জি, ​অ্যাড. শহীদুল ইসলাম রেনু, অ্যাড. অরবিন্দ শেখর রায়, ​অ্যাড. সুরঞ্জন দাস, অ্যাড. হায়াতুল ইসলাম জুয়েল, অ্যাড. হোসনে আরা শিউলি, অ্যাড. রোজিনা আক্তার মিম, ​শিক্ষানবিশ আইনজীবী মো. আব্দুল আহাদসহ আরও অনেকে।

​আইনজীবীরা জানান, আগামী নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে তারা পাড়ায় পাড়ায় এই প্রচারণা অব্যাহত রাখবেন।

বিজ্ঞাপন

পড়ুন : নেত্রকোনায় সাধারণ সম্পাদকসহ ইসলামী আন্দোলনের বড় অংশ এখন জামায়াতে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন