১০/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৮:২৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নির্বাচন ঘিরে সোনারগাঁয়ে প্রশাসনের কড়া বার্তা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সোনারগাঁয়ে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ আইনশৃঙ্খলা সভা ।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি এবং জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আলমগীর হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার রায়হান কবির বলেন, নির্বাচন ও গণভোটে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা বা আইন লঙ্ঘন বরদাস্ত করা হবে না। প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলতে হবে। কেউ নিয়ম ভাঙলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোট নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, “ভোটকেন্দ্র ও নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রার্থী ও তাদের সমর্থকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আসিব আল জিনাত ।সভায় শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রার্থীদের আইন মেনে প্রচারণা চালানোর আহ্বান জানানো হয় ।

পড়ুন- ভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি; চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন