বিজ্ঞাপন

সৎ, যোগ্য, ইমানদার এবং আমানতদার প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জামায়াত আমিরের স্ত্রীর

সাবেক সংসদ সদস্য এবং জামায়াত আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ডা. আমেনা বেগম বলেছেন, আগামী নির্বাচনে আমরা সৎ, যোগ্য, ইমানদার এবং আমানতদার প্রার্থী এবং নেতাকে বাছাই করে নেবো। যাদের হাতে দেশ ও জাতি নিরাপদ থাকবে।

আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীতে মহিলা জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি।

ডা. আমেনা বেগম বলেন, দায়িত্বশীল হিসেবে আচরণ করা আমাদের সবার ইমানি দায়িত্ব। আগামী ১২ তারিখে আমরা সবাই ভোট দেবো। এই ভোট হবে বিবেকের রায়। আমাদের ইমানি দায়িত্ব, নাগরিক দায়িত্ব। দেশ গড়ার এই দায়িত্ব এবং কর্তব্য দল-মত নির্বিশেষে পালন করবো।

বক্তব্যের শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ করে বলেন, তাদের যে স্বপ্ন ছিল, জীবন দিয়ে যে নতুন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন, নতুন একটা শান্তি-সুখের-ইনসাফের বাংলাদেশ রচিত হোক, স্বপ্ন দেখেছেন সেই স্বপ্ন বাস্তবায়নে আসুন আমরা দল মত নারী পুরুষ নির্বিশেষে কাজ করি।

বিজ্ঞাপন

পড়ুন : জামায়াতকে কেউ ভয় দেখাবেন না: ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন