বিজ্ঞাপন

‘জঙ্গি নাটকে’ হত্যা: হাসিনা-কামালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়িতে কথিত ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেইসঙ্গে এ মামলার অভিযোগ গঠনের শুনানি ৮ ফেব্রুয়ারি ধার্য করা হয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর বিচার এই আদেশ দেন। এদিন সকালে ট্রাইব্যুনালে এ মামলায় অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন।

সাবেক আইজিপি শহিদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপকমিশনার (ডিসি) জসীম উদ্দীন মোল্লাসহ মামলায় আরও ছয় আসামি রয়েছেন। এদের মধ্যে গ্রেফতার রয়েছে- এ কে এম শহীদুল হক, আছাদুজ্জামান মিয়া ও জসীম উদ্দীন মোল্লা।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরে ‘জাহাজবাড়ি’ নামের একটি বাড়িতে ৯ তরুণকে আটক করে রাখা হয়। পরে সোয়াত ও সিটিটিসি টিম সেখানে প্রবেশ করে বাসার ভেতরে গুলি চালিয়ে তাদের হত্যা করে। এই হত্যাকাণ্ড জঙ্গি হত্যার নামে প্রচার করা হয়।
ওই সময় দেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভয়ের সংস্কৃতি তৈরি করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই নাটক সাজান। নিহত ৯ তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছিল, কেউ কেউ ডিবি হেফাজতে দুই থেকে তিন মাস ধরে ছিলেন। রাতের বেলায় ব্লক রেইডের আড়ালে তাদের জাহাজবাড়িতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে গুলি করে হত্যা করা হয়।

পড়ুন: নির্বাচনে বড় পর্যবেক্ষক দল পাঠাবে কমনওয়েলথ ও ইইউ

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন