০৯/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১২:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীতে জামায়াতের জনসভায় মানুষের ঢল

ফেনীতে জামায়াতের নির্বাচনি সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। শুক্রবার ফজরের নামাজের পর থেকে সদর উপজেলা ছাড়াও জেলার বাকি পাঁচ উপজেলা থেকে দাঁড়িপাল্লা প্রতীকের মিছিল নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন।

বিজ্ঞাপন

দলটির আমির ও ১১ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান হেলিকপ্টারযোগে ঢাকা থেকে এসে সকাল ১০টায় এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন। তিনি ফেনীতে পৌঁছানোর আগেই সমাবেশস্থল কানায় কানায় ভরে গেছে।

উক্ত জনসভায় অংশ নেবেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি আবু তাহের মোহাম্মদ মাসুম, ডাকসু ভিপি সাদিক কায়েম ও চাকসু ভিপি ইব্রাহীম হোসেন রনি, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোহতাসিম বিল্লাহ শাহেদী।

জামায়াতে ইসলামীর ফেনী জেলা আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এরই মধ্যে উক্ত সমাবেশে বক্তব্য দিয়েছেন ১১ দলের শরিক দল জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি রাশেদ প্রধানসহ জেলা পর্যায়ের নেতাকর্মীরা।

পড়ুন: গণভোট: সরকারি কর্মকর্তাদের ‘হ্যাঁ-না’ প্রচারণায় ইসির নিষেধাজ্ঞা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন