একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মত শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক এ্যাটর্নী জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. আসাদুজ্জামান।
তিনি বলেছেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এরকম শিরকি কথা বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষনদিয়া গ্রামে নির্বাচনী পথসভায় তিনি এ মন্তব্য করেন।
অ্যাটর্নী জেনারেল বলেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করার নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও তারা বলছেন। এরকম শিরকি কথা বার্তা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি ও আইনের লঙ্ঘন।
এসময় নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক অ্যাটর্নি জেনারেল বলেন, নির্বাচন না হওয়ার মতো সকল আশঙ্কা কেটে গেছে। নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। দেশের মানুষ নির্বাচনের উৎসবে মেতে উঠেছে। নির্বাচন সুষ্ঠু সুন্দর ভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
এর আগে উপজেলা মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি।পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন: নারীরা ঘর থেকে বের হতে পারবেন, কর্মস্থলে নিরাপত্তা দেবে জামায়াত
আর/


