বিজ্ঞাপন

সিরাজগঞ্জে অটো চুরি ও ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন, শিশুসহ গ্রেফতার ১০

সিরাজগঞ্জে আলোচিত অটো চুরি ও ডাকাতি মামলার রহস্য উদ্ঘাটন করেছে জেলা পুলিশ। পৃথক দুইটি অভিযানে একটি ব্যাটারিচালিত অটো রিকশা ও ডাকাতির আলামত উদ্ধারসহ একজন শিশুসহ মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বিজ্ঞাপন

অটো চুরি মামলা
পুলিশ জানায়, গত ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি. বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে সিরাজগঞ্জ সদর থানাধীন শিয়ালকোল ইউনিয়নের এলজিইডি অফিসের সামনে থেকে মোঃ আরিফুল ইসলাম (১৭), পিতা মোঃ আলম, সাং-পাঁচবাড়ীয়, থানা-কামারখন্দ, জেলা-সিরাজগঞ্জের মালিকানাধীন একটি নীল রংয়ের ব্যাটারিচালিত ডয়োডো ইজি বাইক (মূল্য আনুমানিক ১ লাখ ৯০ হাজার টাকা) যাত্রীবেশে আসা অজ্ঞাতনামা ব্যক্তিরা কৌশলে চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন (মামলা নং-৩১, তারিখ ৩০/০১/২০২৬, ধারা-৩৭৯ পেনাল কোড)।

পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, বিপিএম (বার)-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাফিজুর রহমানের তত্ত্বাবধানে সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজরান রউফের নেতৃত্বে সদর থানার একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ জানুয়ারি নাটোরের সিংড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে চুরি যাওয়া অটো রিকশাটি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন— মোঃ রাশেদুল ইসলাম (৩৫), মোঃ শাকিব (২৬), মোঃ সাগর আলী ওরফে নুর মোহাম্মদ (৪৫), মোঃ জহুরুল ইসলাম (৪৫) ও মোঃ আনোয়ার হোসেন (৫০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

ডাকাতি মামলা
অন্যদিকে, গত ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ৯টা ৮ মিনিটে সিরাজগঞ্জ সদর থানাধীন সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ী উত্তরপাড়া গ্রামে মোঃ জামিল সরকারের বসতবাড়িতে ৭/৮ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। প্রথমে তারা নিজেদের পুলিশ ও পরে সর্বহারা দলের সদস্য পরিচয় দিয়ে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ ৯৩ হাজার টাকা, ৬টি মোবাইল ফোন এবং স্বর্ণ ও রূপার অলংকার লুট করে পালিয়ে যায়।

এ ঘটনায় সদর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয় (মামলা নং-২৯, তারিখ ২৭/০১/২০২৬, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড)।

ঘটনার পর পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ জানুয়ারি সলংগা ও উল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একজন শিশুসহ দুইজনকে গ্রেফতার করে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি হলুদ রংয়ের মিনি পিকআপ (ঢাকা মেট্রো ন-১৬-২১৬১) ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরবর্তীতে বগুড়ার শেরপুর থানায় গ্রেফতার হওয়া আরও তিনজনকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। অন্যান্য লুণ্ঠিত মালামাল উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পড়ুন: নোয়াখালীর হাতিয়ায় বিএনপি-এনসিপি সংঘর্ষ, আহত ১২

দেখুন:হিরো আলমকে মা*রধর: বিচারের আশা যুক্তরাষ্ট্রের, জাতিসংঘের উদ্বেগ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন