বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় গেলে সবার জন্য ইন্টারনেট ফ্রি : মাহদী আমিন

বিএনপি ক্ষমতায় গেলে দেশের সব নাগরিকের জন্য বিনা মূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন। একই সঙ্গে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে বিএনপি কাজ করবে বলেও জানান তিনি।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে অনুষ্ঠিত ‘আগামীর বাংলাদেশ বিনির্মাণে আইসিটি সেক্টরের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব কথা বলেন মাহদী আমিন।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি জয়লাভ করলে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।” তিনি আরও বলেন, মেধাবী জনগোষ্ঠীর জন্য প্রয়োজনীয় ও যুগোপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে, যা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার অংশ।

ড. মাহদী আমিন জানান, ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে বাংলাদেশে পেপাল চালুর উদ্যোগ নিতে এরই মধ্যে কাজ শুরু করেছে বিএনপি। পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে দলটির।

তিনি আরও বলেন, “আসন্ন নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তাহলে বিএনপি জনগণের রায়ে জয়লাভ করে সরকার গঠন করবে।”

বিজ্ঞাপন

পড়ুন : আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে পারে—এমন বাংলাদেশ গড়ার আহ্বান তারেক রহমানের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন