০৯/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
26 C
Dhaka
০৯/০২/২০২৬, ১৮:২৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদকের আস্তানায় মিললো বিদেশি পিস্তল-ম্যাগজিন

ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

শনিবার ভোরে জেলা শহরের কলেজ পাড়া এলাকায় একটি মাদক সেবনের আস্তানায় র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।


র‍্যাব-৯ সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ মো. নূরনবী বিষয়টি নিশ্চিত করে জানান, একটি বাড়িতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। তবে সেখান থেকে কাউকে আটক করা যায়নি। ভবনটিতে মাদক সেবনের আস্তানা। ধারণা করা হয়, বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীরা এখানে  নিরাপদে লুকিয়ে রেখেছে ভবিষ্যতে ব্যবহারের জন্য। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পড়ুন- পিরোজপুরে জনতার মুখোমুখি অনুষ্ঠানে একই মঞ্চে জামায়াত ও বিএনপি’র প্রার্থী

দেখুন- তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রূপগঞ্জে বিএনপির দুই গ্রুপে সং\ঘ\র্ষ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন