বিজ্ঞাপন

সুনামগঞ্জে ৫০ হাজার টাকার চুক্তিতে বৃদ্ধ হত্যার অভিযোগ, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

‎সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধকে ৫০ হাজার টাকার চুক্তিতে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযোগগুলোর বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

‎গত ১৪ আগস্ট রাতে উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় নিহত হন মোহাম্মদ আলী (৭৫)। এ ঘটনায় নিহতের নাতনি আছমা বেগম বাদী হয়ে দোয়ারাবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।

‎মামলার এজাহার ও পুলিশের তথ্যমতে, জমির মালিকানা পুত্রবধূ হোসনা বেগম ও প্রবাসী ছেলে ইসমাইল মিয়ার নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, হোসনা বেগম ৫০ হাজার টাকার বিনিময়ে রুহুল আমিনকে হত্যার দায়িত্ব দেন।

‎এজাহারে আরও বলা হয়, ঘটনার রাতে ঘরের পেছনের দরজা খুলে দেওয়া হলে রুহুল আমিন, নজরুল ইসলাম ও জিয়াউর রহমান ঘরে ঢুকে গামছা দিয়ে মোহাম্মদ আলীর শ্বাসরোধ করেন। পরে ঘটনাটি স্বাভাবিক মৃত্যু হিসেবে উপস্থাপনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

‎তবে বৃদ্ধের গলায় কালো দাগ ও মুখে রক্ত দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, “ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

‎ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

‎পড়ুন : সিলেট সীমান্তে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন