২৮/০২/২০২৬, ১৭:৩৫ অপরাহ্ণ
31.8 C
Dhaka
২৮/০২/২০২৬, ১৭:৩৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ঢাকা-৮ : মির্জা আব্বাস-পাটোয়ারীর পাল্টাপাল্টি বাহাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব থেকে আলোচনায় ঢাকা-৮। মুখের লড়াই থেকে শুরু করে ভোটের মাঠে কেউ কাউকে ছেড়ে কথা বলতে নারাজ। আর এই আসনে মুল দুই প্রতিদন্ধী বিএনপির মির্জা আব্বাস এবং এনসিপির নাসিরুদ্দিন পাটোয়ারী। ভোটাদের দারে দারে ঘুরে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

দুপুরে রাজধানীর পলন্টন এলাকায় গনসংযোগ করেন মির্জা আব্বাস। আর সকালে রাজধানীর শাহজাহানপুর এলাকায় গনসংযোগ করেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

ঢাকা-৮ এ একজন বিষেশ ব্যক্তি অথিতি পাখি হিসাবে এসছেন বলে মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, কিছু ছেলে হঠাৎ করে আঙুল ফুলে কলাগাছ হয়েছে।

হাসিনা হাত থেকে দেশকে রক্ষা যেভাবে রক্ষা করা হয়েছে, ঠিক সেভাবে এসব ছেলেদের হাত থেকে ঢাকা-৮ কে মুক্ত করার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, চাঁদপুর থেকে কিছু দিন আগে ঢাকায় এসে লম্বা কথা বলা বন্ধ করো।

ঢাকা-৮ অনেকগুলো অসভ্যের পাল্লায় পরেছি, তাদের যোগ্যতা বলতে কিছু নেই এমনই মন্তব্য করেন
নাসিরুদ্দিন পাটোয়ারী। বলেন, তাদের সভ্যতা বলতে কিছু নেই।

অস্ত্র তাক করে মির্জা আব্বাস কমিশনার হয়েছিল বলে অভিযোগ করে এনসিপির এই নেতা বলেন, যারা অসভ্য আচরণ এবং সন্ত্রাসী কার্যক্রম করছে,আমরা ভোটের মাধ্যমে তাদের থেকে মুক্ত হবো।

ভোটে নির্বাচিত হয়ে ঢাকা-৮ আসনের চাঁদাবাজি, সন্ত্রাসসহ সকল ধরনের সমস্যা সমাধান করার প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা।

বিজ্ঞাপন

পড়ুন : সমস্যা জর্জরিত ঢাকা-৯ আসনে কান্ডারী কে হবেন হাবিব না জারা?


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন