বিজ্ঞাপন
বিজ্ঞাপন

মাধবদীতে ইটিপি ছাড়া ডায়িংসহ নানা অনিয়ম, ৪ জনকে ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা

নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম ও পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে চারজনকে মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মাধবদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে পৌরসভার রাস্তা অনুমতি ছাড়া কেটে ফেলা, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ছাড়া ডায়িং পরিচালনা, ঝুঁকিপূর্ণ বর্জ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও মজুদের অভিযোগ পাওয়া যায়। এ ছাড়া ডায়িংয়ের ময়লা ও গরম পানি সড়কে ফেলে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি এবং পরিবেশ দূষণের অভিযোগও ওঠে।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনের বিরুদ্ধে পৃথক চারটি মামলা করা হয়। এর মধ্যে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় মামলাগুলো করা হয়।

চার মামলায় যথাক্রমে ২ হাজার, ২ লাখ, ২ লাখ ও ১ লাখ টাকা করে মোট ৫ লাখ ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধবদী পৌরসভার প্রশাসক আসমা জাহান সরকার এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আরিফা বেগম।

ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা জানান, পৌর এলাকার সড়ক, পরিবেশ ও জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে বালু মহালে অভিযান, ৪ লাখ টাকা জরিমানা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন