২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৯:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যশোরের অভয়নগরে পিস্তল গুলিসহ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী

যশোরের অভয়নগরে পিস্তল গুলিসহ রাকিবুল সরদার( ২৭) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী।

বিজ্ঞাপন

আজ শনিবার ভোররাতে নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়।


আটক রাকিবুল সরদার ওই এলাকার লুৎফর রহমান সরদারের ছেলে।অভয়নগর থানার অফিসার ইনচার্জ নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম রাকিবুল সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তার স্বীকারোক্তিমতে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের গুলির খোসা, ৯টি পিস্তলের গুলির খোসা, একটি শর্টগান ব্যারেল, এক রাউন্ড শর্টগানের গুলি, ৪টি চাকু, একটি কুড়াল উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে ৩টি পাসপোর্ট ২টি স্মার্ট ফোন, ১৩টি আইডি কার্ড, ৬টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং ৩পিস ইয়াবা সেবনের কাঠি জব্দ করা হয়েছে।


ওসি আরো জানান, এঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পড়ুন- দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতা রক্ষায় এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণঃ ঝালকাঠিতে ইসি

দেখুন- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা চরমে: যেকোনো সময় যু-দ্ধে-র আশঙ্কা!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন