বিজ্ঞাপন

বিএনপির রয়েছে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সমন্বিত পরিকল্পনা: তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দেশের ২০ কোটি মানুষকে এগিয়ে নিতে ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বিএনপির রয়েছে একটি সুসমন্বিত পরিকল্পনা, যা অন্য কোনো রাজনৈতিক দলের নেই। তিনি বলেন, জনগণ সমালোচনা নয়, উন্নয়নের সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন দেখতে চায়।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্পপার্কে জেলা বিএনপি আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের অগ্রযাত্রা এগিয়ে নিতে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, বিএনপি শান্তি ও উন্নয়নে বিশ্বাসী। সরকার পরিচালনার সুযোগ পেলে উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প ও কলকারখানা গড়ে তোলা হবে। পাশাপাশি সিরাজগঞ্জ ও পাবনার সমৃদ্ধ তাঁত শিল্পকে বিশ্ববাজারে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হবে।

তিনি আরও বলেন, নারী শিক্ষার উন্নয়ন ও নারীদের আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে বিএনপি কাজ করবে। কৃষকদের ঘরে ঘরে কৃষি উপকরণ পৌঁছে দেওয়া হবে, কারণ কৃষক ভালো থাকলে দেশ ভালো থাকবে।

জনসভায় তিনি সব ধর্ম ও শ্রেণির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় বিএনপি চেয়ারপারসনের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানসহ দলীয় নেতৃবৃন্দ ও সিরাজগঞ্জ-পাবনার বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।

পড়ুন- যশোরের অভয়নগরে পিস্তল গুলিসহ সন্ত্রাসীকে আটক করেছে যৌথবাহিনী

দেখুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত তেহরান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন