বিজ্ঞাপন

চব্বিশের চেতনায় নতুন বাংলাদেশ গড়তে চান তারেক রহমান: মো. শাহজাহান

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-০৪ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শাহজাহান বলেছেন, বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হলেও তিনি সবকিছু নীরবে সহ্য করে চব্বিশের আগস্ট বিপ্লবের চেতনায় একটি নতুন বাংলাদেশ গড়তে চান।

শুক্রবার বিকেলে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. শাহজাহান বলেন, মানুষের মধ্যে যত অপপ্রচার ও বিভ্রান্তিই ছড়ানো হোক না কেন, তাতে কিছু আসে যায় না। জনগণ ইতোমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে আগামী ১২ তারিখ বিএনপি, তারেক রহমানের পক্ষে এবং বেগম খালেদা জিয়ার সম্মানে ধানের শীষে ভোট দেবে।

তিনি আরও বলেন, যারা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত, জনগণ তাদের পাশে নেই বলেই তারা দিশেহারা হয়ে পড়েছে। দেশের শহরগুলোর মধ্যে নোয়াখালী অন্যতম শান্তিপূর্ণ শহর, এর পেছনে বিএনপি নেতাকর্মীদের ধৈর্যশীল ও শান্তিপূর্ণ রাজনৈতিক ভূমিকার বড় অবদান রয়েছে।

মো. শাহজাহান দাবি করেন, বিএনপি কখনো সন্ত্রাস ও চাঁদাবাজিকে প্রশ্রয় দেয়নি। দলের নেতাকর্মীরা কারও বাড়িঘরে হামলা কিংবা লুটতরাজে জড়ায়নি। অথচ অনেকেই গোপনে আপোষ করে নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

এ সময় তিনি প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোর প্রতি উত্তেজনা সৃষ্টি না করে শান্তিপূর্ণ নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান।

জনসভায় দাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল আমিন দুলালের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন বাংলাদেশ জন-অধিকার পার্টির চেয়ারম্যান ইসমাইল সম্রাট, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ, সদর উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সলিম উল্যাহ বাহার হিরণ, সদস্য সচিব ভিপি জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল হোসেন, সদর উপজেলা তাঁতী দলের সভাপতি মো. জিয়াউর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণা: নোয়াখালীতে বিএনপির ১৮ নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন