রোটারী ক্লাব অব ময়মনসিংহের বার্ষিক কর্ম পরিকল্পনা উল্লেখের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক।
বুধবার ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে রোটারীর নতুন বর্ষ শুরুর উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই আহ্বান জানান।
রোটারীয়ান মনসুর আলম চন্দনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান । বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকুনোজ্জামান রোকন, রোটারিয়ান অ্যাডভোকেট এ এইচ এম খালেকুজ্জামান, ফারুক খান পাঠান, সেক্রেটারি আলিম বাবু, আইপিপি মনজুরুল হক কাজল, ডা. সাইফুল ইসলাম ভুইয়া, আনিসুর রহমান, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, সজল চন্দ্র , মো. নকিবুল হাসান খানসহ রোটারিয়ানবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে রোটারী ক্লাব অব ময়মনসিংহের ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক কর্মসূচি ঘোষণা করেন। নতুন কর্মসূচির মধ্যে রয়েছে- স্কুলের বাচ্চাদের পড়াশোনার সামগ্রী, স্কুল ব্যাগ, স্কুল ড্রেস ইত্যাদি এতিম/প্রতিবন্ধী বাচ্চাদের খাদ্যদ্রব্য সরবরাহ, টিফিন, চিকিৎসা প্রদানসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্ম পরিকল্পনা।
সংবাদ সম্মেলন শেষে অসহায় প্রতিবন্ধীদের মাঝে ৪টি হুইলচেয়ার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রোগিদের জন্য ১০টি নেবুলেজার মেশিন বিতরণ করেন। সংবাদ সম্মেলনের আগে বিকেলে নগরীর নতুন বাজার এলাকা থেকে রোটারী ক্লাব ময়মনসিংহ শাখার সদস্যরা এক বর্ণাঢ্য র্যালি বের করে। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ময়মনসিংহ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এদিকে এদিন সকালে লার্জ এবং সরকারি শিশু সদনেবিই বেসম্ভাষ বাঙ্গণে এসে শেষ হয়। এদিকে একই দিন সকালে লাজ এবং সরকারি শিশু সদনে ফলমূল উপহার দেওয়া হয়।
১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি আমেরিকার শিকাগো শহরে পল পি হ্যারিস বিভিন্ন পেশার ৪ জনকে নিয়ে রোটারী প্রতিষ্ঠা করেন। বর্তমানে সারা বিশ্বে ২০০টির বেশি দেশে রোটারিয়ানের সংখ্যা প্রায় সাড়ে বারো লক্ষ।
পড়ুন : গ্যাসের চুলার মত বিকল্প চুলা তৈরি করে আলোচনায় কুড়িগ্রামের রিয়াজুল ইসলাম


