১১/০২/২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৫:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

মেহেরপুরে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের কাছে ককটেল উদ্ধার

মেহেরপুরের মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর এলাকায় জামায়াতে ইসলামীর ইউনিয়ান নির্বাচনী অফিসের পাশ থেকে একটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৯টার দিকে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়দের বরাতে জানা গেছে, লাল টেপে মোড়ানো বোমা সাদৃশ্য বস্তুটি দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মুজিবনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, খানপুর গ্রামের জামায়াত কর্মী ইলিয়াস হোসেনের বাড়ির পাশ থেকে ককটেল সাদৃশ্য বস্তুটি উদ্ধার করা হয়। ইলিয়াস হোসেনের বাড়ি থেকে জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিসের দূরত্ব প্রায় ১০০ গজ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : ভোটের নিরাপত্তায় প্রস্তুত বিজিবি; চুয়াডাঙ্গা-মেহেরপুরে ১৯ প্লাটুন বিজিবি মোতায়েন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন