বিজ্ঞাপন

আমাকে কেন দাবার ঘুঁটি বানানো হচ্ছে— প্রশ্ন সিডনি সুইনির

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়েছেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সিডনি সুইনি। বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হলে এ নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি রাজনীতি নিয়ে কোনো কথা বলতে আগ্রহী নন। সম্প্রতি আন্তর্জাতিক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অভিনেত্রী। 

বিজ্ঞাপন

সুইনিকে প্রায়ই সামাজিক মাধ্যমে ‘মাগা বার্বি’ বলে সম্বোধন করে নেটিজেনরা। অনেকের মতে, সুইনির নিজের রাজনৈতিক অবস্থান গোপন রাখায় তাকে নিয়ে নানা বিতর্ক চলে।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমি এখানে রাজনীতি করতে আসিনি, শিল্প সৃষ্টি করতে এসেছি। তাই এসব আলোচনার কেন্দ্রে আমি থাকতে চাই না। মানুষ কেন আমাকে তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে চায়, জানিনা। এটি আমার নিয়ন্ত্রণে নেই।ব্যক্তিগত রাজনৈতিক অবস্থান নিয়ে মুখ না খোলায় ইন্টারনেটে তাকে প্রায়ই ‘মাগা বার্বি’ বলে ট্রল করা হয়। এ বিষয়ে অভিনেত্রী বলেন, আমি কখনও বলিনি যে আমি রাজনীতি নিয়ে কথা বলব। এটি এমন একটি ক্ষেত্র যেখানে আমি থাকতে চাই না। আমি একজন অভিনয়শিল্পী হতে চেয়েছি কারণ আমি গল্প বলতে ভালোবাসি।

২০২৫ সালের একটি জিন্সের বিজ্ঞাপনকে কেন্দ্র করে সুইনিকে নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের পক্ষ থেকেও সেই বিজ্ঞাপনের প্রতিক্রিয়া এসেছিল। সে সময় নীরব থাকলেও অভিনেত্রী এখন মনে করেন, তার নীরবতাকে অনেকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন।

পড়ুন:ভূমিকম্পে কাঁপল ইরান

দেখুন:ভোট সুষ্ঠু না হলে নির্বাচন কমিশন কি পদত্যাগ করবে? 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন