০৯/০২/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জুলাই আন্দোলনে প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ মানববন্ধন

নির্বাচনী প্রচারণায় বাঁধা দেয়ার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে প্রথম শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ, দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ, মিছিল এবং ডিসি-এসপি’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন


রবিবার দুপুরে পটুয়াখালী জুলাই ঐক্যের আয়োজনে পৌর শহরের ঝাউতলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জুলাই ঐক্য পটুয়াখালীর আহ্বায়ক আব্দুল্লাহ আন নাহিয়ান, জেলা যুব বিভাগের সভাপতি রফিকুল ইসলাম বশার, এবি পার্টির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন, জেলা ছাত্র শক্তির সভাপতি মিরাজ ইমতিয়াজ, জেলা ওলামা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রথমে পুলিশ সুপারের কার্যালয়ে পরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারক লিপি প্রদান করেন ও দোষিদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান।


সমাবেশে বক্তারা বলেন, পটুয়াখালী-২ আসনে বাউফলের ধুলিয়ায় জামায়াতে ইসলামির নির্বাচনী ক্যাম্পেইন চলাকালে যুবদল নেতা জামাল ও রাফার নেতৃত্বে নারীদের বাঁধা প্রদান করা হলে তার প্রতিবাদ করায় জুলাই আন্দোলনে শহীদ সাংবাদিক মেহেদী হাসানের বাবা মোশারেফ হোসেন হাওলাদার এর উপর হামলা চালানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় বাউফল থানায় এটি মামলা করা হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দোষীদের গ্রেফতার না করে তাদের সাথে আঁতাত করছেন। দোষীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

পড়ুন- মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১ কোটি ১৯ লাখ টাকার চেক বিতরণ

দেখুন- বাবারে বাবা! কোন খেলা দেখাবে ইরান?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন