বিজ্ঞাপন

ভোটার মাইগ্রেশনে কোনো নীল নকশা আছে কি না, উদঘাটনের দাবি বিএনপির

ভোটার মাইগ্রেশন করে নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। একই সঙ্গে এর পেছনে কোনো নীল নকশা আছে কি না, তা উদঘাটন করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

আজ রোববার নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান জানান, প্রধান নির্বাচন কমিশনার ও দুজন কমিশনারের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। তবে সব বিষয়ে ঐকমত্য হয়নি।

বহু আসনে ভোটার মাইগ্রেশন হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘বিষয়টি সন্দেহজনক এবং গভীর তদন্তের প্রয়োজন রয়েছে। কিছু অসাধু ব্যক্তি বিকাশ নম্বর চেয়ে বেড়াচ্ছে-তাদেরই এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার আশঙ্কা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বারবার অভিযোগ করলেও কার্যকর প্রতিকার পাচ্ছি না। কমিশন যেন আমাদের অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে এবং ভোটার মাইগ্রেশনের পেছনে কোনো নীল নকশা আছে কি না, তা উদঘাটন করে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের প্রসঙ্গ টেনে নজরুল ইসলাম খান বলেন, ‘একটি রাজনৈতিক দল ভোটারদের মাঝে প্রশ্ন রাখছে, আপনাদের ‘‘কবরে রব জিজ্ঞেস করবে কোথায় ভোট দিয়েছো’’-এ ধরনের বক্তব্য আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট সবাইকে এসব থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। যা কমিশনকে অভহিত করেছি।’

তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের মতো জটিল প্রক্রিয়ায় বিএনসিসিকে সম্পৃক্ত না করার দাবি জানিয়েছি। এতে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। আমরা স্পষ্টভাবে বলেছি-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া অন্য কেউ যেন নির্বাচনী প্রক্রিয়ায় সম্পৃক্ত না হয়।’

পড়ুন: ১৮ কোটি লোকের আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন: স্বরাষ্ট্র উপদেষ্টা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন