বিজ্ঞাপন

তিন পার্বত্য জেলাসহ ১২ জেলার ব্যালট পেপার ছাপা শেষ

১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। সংশ্লিষ্ট জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে এসব ব্যালট পেপার পাঠানো হচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) ইসি সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞাপন

ইসি সূত্রে জানা যায়, ১২ জেলার সংসদীয় আসনের ব্যালট পেপার ছাপা শেষ হয়েছে। এগুলো হলো- পটুয়াখালী, বরিশাল, বরগুনা, পিরোজপুর, হবিগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, লক্ষীপুর এবং তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি।

এর আগে ছাপাখানাগুলোকে (প্রিন্টিং প্রেস) নির্বাচনী পোস্টার না ছাপার নির্দেশনা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ২৯ জানুয়ারি এ বিষয়ে ব্যবস্থা নিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০০ আসনের রিটার্নিং কর্মকর্তাদের ইসি চিঠি দিয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া চিঠিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচার চলছে। সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী প্রচারে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা যাবে না।

পড়ুন: নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে—প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন