১১/০২/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ১:১২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঢাবির ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থীর আত্মহত্যা

ঝিনাইদহের কোটচাঁদপুরে অনন্য গাঙ্গুলি (২৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক মেধাবী শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

রবিবার ০১ ফেব্রুয়ারী দিবাগত রাতে পৌর শহরের বাজার পাড়ার নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। অনন্য গাঙ্গুলি একই এলাকার পৌর মহিলা কলেজের (অবঃ) অধ্যাপক পি কে গাঙ্গুলি চ্যার্টাজি ও সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাধারানী গাঙ্গুলির একমাত্র ছেলে।

অনন্য গাঙ্গুলি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অনন্য গাঙ্গুলি মানসিক সমস্যায় ভুগছিলেন।গতকাল রাতে মায়ের সাথে কথা বলে ঘুমাতে যায়। সকালে পরিবারের লোকজন তার মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, ঘটনাটি আমরা খতিয়ে দেখছি। ময়না তদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানতে পারবো।

এদিকে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠি ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

পড়ুন : স্বামীর সঙ্গে বেড়ানো হলো না সুমাইয়ার, ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন