১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়া আইন ছাড়া সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না: আশরাফ হোসেন ভূঁইয়া

শরীয়া আইন ছাড়া সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব হবে না, বৈষম্য মুক্ত করা সম্ভব হবে না, ইসলামী আন্দোলন বাংলাদেশ জয়ি হলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেন নরসিংদী-১ (সদর ও মাধবদী) আসনে ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য প্রার্থী আশরাফ হোসেন ভূঁইয়া। তিনি রবিবার সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, মাধবদী পৌর শাখার উদ্যোগে গরুর হাটে অবস্থিত বিজয় মঞ্চ-৭১ এ আয়োজিত নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

মাধবদী পৌর শাখার সভাপতি আলহাজ্ব মোঃ ইউনুস ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আব্দুল আওয়াল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেমসহ দলীয় নেতৃবৃন্দ।

এমপি প্রার্থী আশরাফ হোসেন ভূঁইয়া আরও বলেন, দুর্নীতিমুক্ত, জনবান্ধব ও ইসলামী মূল্যবোধভিত্তিক পৌর প্রশাসন গঠনের লক্ষ্যে হাতপাখা প্রতীকের পক্ষে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের মৌলিক অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় আপসহীন ভূমিকা রেখে চলেছে এবং আগামী পৌরসভা নির্বাচনে হাতপাখার বিজয়ের মাধ্যমেই একটি আদর্শ পৌরসভা উপহার দেওয়া সম্ভব।

এ উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদী-২ ও চট্টগ্রাম-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখতে ইসিতে আবেদন জামায়াতের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন