বিজ্ঞাপন

গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে শিবিরের বিক্ষোভ

ঢাকা মহানগর ছাত্রশিবির রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যা ও অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে তারা এ বিক্ষোভ মিছিল করে। রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সুন্দর পরিবেশ ও সুযোগকে নস্যাৎ করতে একটি দল পাগল হয়ে গেছে। গত দেড় বছরে ওই দল চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। তাদের নেতা দেশে আসার পর তারা আরও লাগামহীন হয়ে পড়েছে।

তিনি বলেন, দেশের মানুষ বুঝে গেছে তারা গণতন্ত্র চায় না, তারা চায় মাফিয়াতন্ত্র। তারা সারা দেশে আমার মা-বোনদের ওপর হামলা করছে। তারা ২৩০ জনের বেশি নিজ দলের নেতাকর্মীকে হত্যা করেছে। কিছুদিন আগে শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করেছে। গতকাল (শনিবার) গাজীপুরে তাদের হাত থেকে নারী ব্যবসায়ীও রক্ষা পায়নি, তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সারা দেশে বিএনপি ও ছাত্রদলের হত্যা, নারী নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, গত ১৮ মাসে বিএনপি শতাধিক নারীকে ধর্ষণ করেছে, ২৩১ জনকে খুন করেছে, সারা দেশে চাঁদাবাজি ও দখলদারত্বে লিপ্ত হয়েছে। সর্বশেষ তারা গতকাল এক নারী ব্যবসায়ীকে হত্যা করেছে। ক্ষমতার লোভে তারা মজলুম থেকে জালেমে রূপান্তরিত হয়েছে।

তিনি বলেন, তারেক রহমান দেশে এসেছেন মানুষ হত্যা ও নারীদের হেনস্তা করার প্ল্যান নিয়ে। আপনারা আমাদের নারীদের হিজাব ধরে টান দেবেন, কাপড় খুলে ফেলার হুমকি দিবেন, গর্ভবতী নারীর পেটে লাথি দেবেন, আবার ফ্যামিলি কার্ডের গল্প শোনাবেন। যদি পারেন চাঁদাবাজি, ধর্ষণ ও নারী নিপীড়ন বন্ধ করার কার্ড তৈরি করেন। জনগণ ১২ তারিখ দেখিয়ে দিবে এ দেশে ধর্ষক, চাঁদাবাজদের ঠাঁই নাই।

বিজ্ঞাপন

পড়ুন : অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জামায়াত আমিরের

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন