‘রাক্ষস’ সিনেমার শুটিং প্রায় শেষের পথে, বাকি আর মাত্র দিন তিনেকের কাজ। ঠিক এই সময়েই ইন্টারনেটে ভাইরাল নায়ক সিয়াম আহমেদ ও নায়িকা সুস্মিতা চ্যাটার্জির একটি রোম্যান্টিক মুহূর্তের ছবি। ছবিতে দুজনকে দেখে মনে হচ্ছে, যেন গভীর প্রেমে মগ্ন! বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে রহস্য করে উত্তর দেন পরিচালক মেহেদী হাসান হৃদয়। রসিকতা করে বললেন, ওরা তো চুটিয়ে ‘প্রেম’ করছেন!
পর্দায় কাজ করার সুবাদে এখন তারা খুব ভালো বন্ধু বলেও জানান নির্মাতা। ভাইরাল হওয়া ছবিটি মূলত সিনেমার একটি গানের দৃশ্যের অংশ বলে জানা গেছে।
পরিচালক বলেন, ওরা দুজন খুব অল্প সময়েই নিজেদের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি করে নিয়েছেন। প্রথম দিন থেকেই ক্যামেরার সামনে তারা বেশ সাবলীল, যার ফলে পর্দায় তাদের জুটিও জমে উঠেছে।
এদিকে, সুস্মিতাকে নিয়ে সিয়াম আহমেদের বক্তব্য, সুস্মিতা খুব ভালো মেয়ে এবং মিশুক। গত ১৩ দিন ধরে আমরা শ্রীলঙ্কায় শুটিং করছি। কাজের অভিজ্ঞতা খুবই চমৎকার।
পড়ুন: বড়পর্দায় আসছে ‘নাগিন’


