০৯/০২/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
20 C
Dhaka
০৯/০২/২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গণফেলের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন

পটুয়াখালী কালেক্টরেট স্কুল এন্ড কলেজের নবম শ্রেণি থেকে দশম শ্রেণিতে প্রমোশন পরীক্ষায় অনিয়ম, দুর্নীতি ও বৈষম্যের মাধ্যমে গণফেল করানোর অভিযোগে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।

বিজ্ঞাপন


সোমবার (০২ ফেব্রুয়ারী) সকাল থেকে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রায় এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেন ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থী ও  অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সাথে সাক্ষাৎ করলে তিনি কোন সমাধান না দেওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন।


মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিদ্যালয় কর্তৃপক্ষের দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে শিক্ষকদের একটি অংশ শিক্ষার্থীদের মধ্যে বৈষম্য সৃষ্টি করছে। যারা শিক্ষকদের কাছে কোচিং করে, তারাই কেবল পরীক্ষায় পাস করছে। আর যারা কোচিং না করে, তাদের ইচ্ছাকৃতভাবে ফেল করানো হচ্ছে।


এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকরা অভিযোগ করেন, নবম শ্রেণির প্রমোশন পরীক্ষায় দশম শ্রেণির প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অনৈতিক ও নিয়মবহির্ভূত।


মানববন্ধন থেকে তারা দ্রুত এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ন্যায়বিচার নিশ্চিত করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

পড়ুন- কুড়িগ্রামে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ

দেখুন- ‘নিজেদের স্বার্থসিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা তুলে ধরছে’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন