১০/০২/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১০/০২/২০২৬, ৪:৩২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বদলাচ্ছে রাজনৈতিক সমীকরণ; নেত্রকোনায় কৃষকদল ছেড়ে জামায়াতে ১০ নেতাকর্মী

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় রাজনৈতিক দলবদলের খবর পাওয়া গেছে। উপজেলার সুয়াইর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

বিজ্ঞাপন

এ সময় উপস্থিত ছিলেন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

যোগদানকৃতরা হলে, উপজেলার সুয়াইর ইউনিয়নে এক নম্বর ওয়ার্ড কৃষকদলের সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক শাকান মিয়া, সদস্য হিরন মিয়া, নাসির মিয়াসহ ১০ জন যোগদান করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলা জামায়াতের আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে গতকাল রবিবার দিবাগত রাতে মোহনগঞ্জ পৌরশহরের কাজী অফিস মোড় এলাকায় অবস্থিত উপজেলা জামায়াতের কার্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে জামায়াতে ইসলামী’র প্রার্থী ও দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার। তিনি নবাগতদের ফুলের মালা দিয়ে স্বাগত জানান।

জামায়াতে ইসলামীর আমির কাজী মোফাজ্জল হোসেন সবুজ বলেন, “গতকাল রাতে ১০ জন যোগ দিয়েছেন এবং আজ (সোমবার) আরও ২০-৩০ জন নেতাকর্মী যোগ দেওয়ার কথা রয়েছে। সম্প্রতি সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও আমাদের দলে এসেছেন। বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নিয়মিতভাবেই জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন” বলে জানান তিনি।

পড়ুন- নোয়াখালীর হাতিয়ায় বিএনপির ৯ নেতাকে বহিষ্কার

দেখুন- নির্বাচনী হালচাল: বরিশাল-৫ আসনে বাসদ প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর সাথে একদিন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন