১০/০২/২০২৬, ০:২৭ পূর্বাহ্ণ
22 C
Dhaka
১০/০২/২০২৬, ০:২৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

আশুলিয়া ঢাকা-১৯ আসনে বিএনপির প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়বাদী দল ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন শ্রমিক দলের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

দুপুরে আশুলিয়ার পলাশবাড়ী গোছারাটেক এলাকায় থানা শ্রমিক দলের উদ্যোগে এই গণসংযোগ ও পথসভা করেন নেতৃবৃন্দ।

প্রধান অতিথি ঢাকা-১৯ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর উপস্থিতিতে আয়োজিত সভার সভাপতিত্ব করেন, সংগঠনটির থানা কমিটির সভাপতি আবিদুর রহমান পাষাণ।

বিশেষ অতিথি, থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া, ঢাকা জেলা কৃষক দলের সদস্য সচিব অ্যাডভোকেট আবু হানিফ, ঢাকা জেলা বিএনপির সহ যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফুল আলম, বিএনপি নেতা মোকলেছুর রহমান খান ইলিয়াস শাহী, ঢাকা জেলা তাঁতীদলের জাকির হোসেন, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও সহ-সভাপতি লিটন গাজী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনছার আলী, কার্যকরী সভাপতি সুরুজ এবং বাংলাদেশ আন্তজেলা ট্রাক কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন বাইপাইল শাখার সভাপতি মোহাম্মদ ইয়াসিন মীর সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পড়ুন- নীলফামারী-৪ জাপা প্রাথীর ওপর হামলা ভাঙচুরের অভিযোগের সংবাদ সম্মেলন

দেখুন- দালালের মাধ্যমে নয় সরাসরি জনগণের দুয়ারে সেবা পৌঁছে দিবো: আখতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন