দিনাজপুরের আদর্শ মহাবিদ্যালয় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ ও এইচএসসি এবং অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০ টায় আদর্শ মহাবিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণ, এইচএসসি এবং অনার্স প্রথম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের চেয়ারম্যান প্রফেসর মোঃ তৌহিদুল ইসলাম। অনুষ্ঠিত এ সকল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ আলাউদ্দিন আল আজাদ, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী গুলজার হোসেন, আদর্শ মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুরের আইন উপদেষ্টা অ্যাডভোকেট আবুল আলা মোঃ মাহবুবুর রহমান ভুট্টো। অনুষ্ঠিত সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আক্তার বানু।
এই অনুষ্ঠানটি পরিচালনা করেন উৎসব কমিটির আহ্বায়ক অত্র মহাবিদ্যালয়ের প্রভাষক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা।
পড়ুন- নেত্রকোনার দুর্গাপুরে সরকারি দপ্তরে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ


