বিজ্ঞাপন

চাঁদাবাজি-যানজটে নাকাল ঢাকা-৮, সমাধানের আশ্বাস প্রার্থীদের

মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর। এই পাঁচ এলাকা নিয়েই ঢাকা-৮ সংসদীয় আসন। ঢাকার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এই এলাকা চাঁদাবাজি, সন্ত্রাস, তীব্র যানজট, ফুটপাত দখল, নিরাপত্তাহীনতা, জলাবদ্ধতা ও দূষণের মতো নানা সমস্যায় জর্জরিত। আসন্ন নির্বাচনে এসব সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাস দিচ্ছেন প্রার্থীরা।

ঢাকা-৮ জতীয় সংসদে ১৮১ আসন। যেখানে মোট ভোটার ২ লাখ ৭৫ হাজার ৪৭১। তাদের মধ্যে ১ লাখ ৫২ হাজার ৭৯৫ পুরুষ, ১ লাখ ২২ হাজার ৬৭৫ নারী ও একজন হিজড়া।

এই আসনের সব থেকে বড় সমস্যা চাঁদাবাজি এবং ফুটপথ দখল। পাশাপাশি দূষণ-দখল ও গ্যাস সংকটের মতো সমস্যা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই আসনের প্রার্থীরা করছেন প্রচারণা। ভোটারদের দারে দারে ঘুরে দিচ্ছেন সমস্যা সমানের নানা প্রতিশ্রুতি।

দুপুরে রাজধানীর শান্তিগনর এলাকায় গনসংযোগ করেন জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাসিরুদ্দিন পাটওয়ারী। এসময় তিনি জানান, ভোটারদের ভোটে জয়ী হয়ে এই এলাকার চাঁদাবাজি, ভর্তিবাণিজ্য ফুটপথ দখল,দূষণসহ সকল সমাধান করবেন।

রাজধানীর পল্টন এলাকায় গনসংযোগ করেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। মাদক, জলাবন্ধতাসহ এই এলাকায় ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি।

এ আসনের শিক্ষিত, মধ্যবিত্ত ও রাজনৈতিকভাবে সচেতন ভোটারদের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি একটি পরীক্ষা। তাদের ভোট এবং সঠিক প্রার্থী বাছাইয়ের মাধ্যমেই নিজেদের সমস্যার সমাধান হবে।

বিজ্ঞাপন

পড়ুন : ঢাকা-৮ : মির্জা আব্বাস-পাটোয়ারীর পাল্টাপাল্টি বাহাস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন