কিছুদিন আগেই সৌদি আরবের মদিনায় বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী লাইবা খান। ওই সময় বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই এ সুখবর জানিয়েছিলেন তিনি। তবে তখন স্বামীর মুখের কোনো ছবি প্রকাশ করেননি অভিনেত্রী।
লাইবা খান বিয়ের খবর জানালেও স্বামীর ছবি প্রকাশ না করাতেই বিপত্তির সৃষ্টি। তার ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও নেটিজেনরা বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু করেন। বিভিন্ন ধরনের কটাক্ষ শুরু হলে যা নজর কাড়ে তার। আর তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে স্বামীর মুখ দেখিয়েছেন এ তারকা।
সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী, লাইবা খানের বিয়ের দোপাট্টায় লেখা নাম থেকে বোঝা যায়―তার স্বামীর নাম জাওয়াদ আলী। তবে বিয়ের সময় তিনি স্বামীর মুখ দেখাননি। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে প্রাক-বিবাহ অনুষ্ঠান মায়ুনের ছবি পোস্ট করেছেন। সেখানে তার স্বামীর মুখ স্পষ্টভাবেই দেখা যাচ্ছে।
পড়ুন: ইনসাফের দেশ গড়ার জন্য জামায়াতকে ভোট দেওয়ার আহ্বান ডা. শফিকুর রহমানের
আর/


