22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২:০৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

উপাচার্যের নামে অপপ্রচারের প্রতিবাদে নেত্রকোনা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিন্দা

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খন্দকার মোহাম্মদ আশরাফুল মুনিম-এর নাম জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ‘ফটো-কার্ড’-এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোহাম্মদ হারুন-অর-রশিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জনৈক সাবেক ছাত্রলীগ নেতার মাধ্যমে প্রচারিত ওই ফটো-কার্ডটিতে উপাচার্যের নাম ও বিগত আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ব্যবহার করে কিছু তথ্য প্রচার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, ওই ফটো-কার্ডের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, উপাচার্যের সম্মানহানি এবং বিশ্ববিদ্যালয়কে রাজনৈতিক বিতর্কে জড়ানোর লক্ষ্যেই এই হীন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে এবং ইতোমধ্যে আইনি ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকল দপ্তরে সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলকে বিষয়টি দাপ্তরিক ওয়েবসাইটে প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।

পড়ুন- ভোট কেবল অধিকার নয়, পবিত্র আমানত; প্রতিহিংসা ভুলে সহনশীল রাজনীতির ডাক কায়সার কামালের

দেখুন- দেশের মানুষ পুরনো পচা রাজনীতি আর চায় না: ডা. শফিকুর রহমান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন