22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ০:২৫ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

ভোলায় বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় এ অভিযান পরিচালনা করে। অভিযানে কবির হোসেন ও সোলাইমান নামে দুইজনকে আটক করা হয়। তারা দুজনই ভোলা সদর উপজেলার বাসিন্দা।


কোস্ট গার্ড ভোলা জোনের মিডিয়া কর্মকর্তা আবুল কাশেম জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে আনুমানিক ৫৯ হাজার টাকা মূল্যের ৩০ পিস ইয়াবা, ১ কেজি ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ৩ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়।


তিনি আরও জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

পড়ুন- যশোরের শার্শা বালুন্ডা গ্রামে ককটেল বিস্ফোরনে দুই শ্রমিক আহত

দেখুন- সেনা সদস্যের সাথে বাকবিতণ্ডা, যা জানালেন জামায়াত প্রার্থী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন