নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন জামালপুর-৩ মেরান্দহ-মাদারগঞ্জ আসনে বিএনপির প্রার্থী দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। আজ সকালে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের মির্জপুর গ্রামে পথসভায় বক্তব্য রাখেন তিনি। এর আগে তিনি ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ভোট প্রার্থনা করেন।
পথ সভায় তিনি বলেন, গত ১৫ বছর দেশে ভোট হয়নি। এবার শান্তিপুর্ন পরিবেশে নিরাপদে দেশের মানুষ ভোট দিতে পারবে। মানুষের অধিকার রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে স্বার্থে ধানের শীষের বিকল্প নেই। আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে মেলান্দহ-মাদারগঞ্জবাসীর কাঙ্খিত উন্নয়ন করার প্রতিশ্রুতি দেন তিনি। পরে তিনি আরো কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।
এসব পথসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
পড়ুন- নওগাঁয় হাসপাতালের সামনে থেকে রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার


