০২/০৩/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ২:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুষ্টিয়া-৪ আসনে সালিশ বৈঠকে জামায়াতের হামলায় তিন বিএনপি কর্মী হাসপাতালে

কুষ্টিয়া-৪ আসনে ভোট চাওয়াকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ নিস্পত্তির সালিশ বৈঠকে জামায়াত কর্মীদের হামলায় বিএনপির তিন কর্মী আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার(৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে খোকসা উপজেলার জয়ন্তী হাজরা ইউনিয়নের মাসিলিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন-একই ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের মজিবর রহমানের ছেলে খাইরুল হাসান (৪০),উত্তর শ্যামপুর গ্রামের চাঁদ উদ্দিনের ছেলে নিজাম উদ্দিন (৪৫) ও আব্দুর রহমানের ছেলে তুহিন হোসেন (৩২)। অন্যদিকে জামায়াতের দাবি তাদের দুই কর্মীও আহত হয়েছেন। হামলায় আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার বিকালে জয়ন্তী হাজরা ইউনিয়নের শ্যামপুর গ্রামে আব্দুর রহমান নামের বিএনপির এক ভোটারের কাছে জামায়াত কর্মীরা ভোট চাইতে গেলে বিরোধের সূত্রপাত হয়। বুধবার সকালে মাসিলিয়া বাজারের বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের অফিসে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতারা সালিশ বৈঠকে বসে। এসময় বিএনপির কর্মীদের উপর দুই দফায় প্রতিপক্ষ জামায়াত কর্মীরা হামলা চালায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়ছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি কর্মী খাইরুল হাসান জানান,সকালে তিনি নিজ গ্রামে ধানের শীষের প্রার্থীর পক্ষে ক্যাম্পিং করছিলেন। ইউনিয়ন বিএনপির নেতার ফোন পেয়ে মাসিলিয়া বাজারে আসেন। এ সময় প্রতিপক্ষ জামায়াতের বহিরাগত ও স্থানীয় কয়েকশ নেতাকর্মী বাজারে উপস্থিত হয়। বৈঠকে পৌছানো মাত্র জামায়াতের এককর্মী লোহার পাইপ দিয়ে তার মাথায় হামলা করে। তিনি হামলাকারীকে আটকে ছিলেন। কিন্তু তাকে জামায়াত কর্মীরা ছাড়িয়ে নিয়ে যায়।

কুষ্টিয়া ৪ (খোকসা-কুমারখালী) আসনের বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী বলেন, তিনি আহত কর্মীদের সাথে দেখা করেছেন। এখন আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ হামলাকে সাধারণভাবে মেনে নেওয়া যায় না। জানতে চাইলে খোকসা উপজেলা জামায়াতের আমির নজরুল ইসলাম বলেন, নিস্পত্তি বৈঠকের শেষ দিকে কথা কাটাকাটি থেকে হাতা-হাতি পর্যায়ে পৌচ্ছায়। এতে বিএনপির তিন কর্মী ও তার দলের শেখ সাইদুলসহ দুই কর্মী আহত হয়েছে। পরে তারা স্থানীয়ভাবে বিরোধ মিটিয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোতালেব হোসেন জানান,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে উভয়পক্ষ এটা নিয়ে আর বাড়াবাড়ি করবে না বলে জানিয়েছে।

পড়ুন- সোনারগাঁওয়ে আগুনে সর্বনাশ, এক রাতেই শেষ ৩ পরিবারের স্বপ্ন-সংসার!

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন