০২/০৩/২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ১:২৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

জামায়াতের নির্বাচনী ইশতেহারে আবু সাঈদ, হাদি ও আবরারের ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আটটি ভাগে বিভক্ত এই নির্বাচনী ইশতেহারের প্রথম পৃষ্ঠায় পাশাপাশি জায়গা পেয়েছে জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ, শরীফ ওসমান বিন হাদি (ওসমান হাদি) এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রামের শহীদ বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ছবি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর বনানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই ইশতেহার ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর নির্বাচনী ইশতেহারে দেখা গেছে, আটটি ভাগে বিভক্ত ইশতেহারের প্রথম অংশের নাম দেওয়া হয়েছে— ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন, শক্তিশালী ও মানবিক বাংলাদেশ’।

এই অংশে যেসব বিষয় স্থান পেয়েছে

১. শাসনব্যবস্থার মৌলিক সংস্কার, ২. রাজনৈতিক ব্যবস্থার আমূল পরিবর্তন, ৩. কার্যকর জাতীয় সংসদ, ৪. নির্বাচনী ব্যবস্থার সংস্কার, ৫. সুশাসন নিশ্চিতে জবাবদিহিমূলক জনপ্রশাসন, ৬. স্থানীয় সরকারব্যবস্থা, ৭. দুর্নীতিমুক্ত বাংলাদেশ, ৮. স্বরাষ্ট্র ও আইনশৃঙ্খলার মৌলিক উন্নয়ন, ৯. আইন ও বিচারব্যবস্থা এবং ১০. তথ্য ও গণমাধ্যম।

ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন পেশার শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন।

বিজ্ঞাপন

পড়ুন : ২৬টি বিষয় অগ্রাধিকার দিয়ে জামায়াতের ‘জনতার ইশতেহার’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন