বিজ্ঞাপন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে ধানের শীষের প্রচার-প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসনে মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে গণসংযোগ ও পথসভা করেছেন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

বুধবার বিকালে আশুলিয়ার দক্ষিণ গাজিরচট আয়নাল মার্কেট এলাকা থেকে ধামসোনা ইউনিয়ন যুবদলের উদ্যোগে এই গণসংযোগ ও পথসভা করেন তারা। এসময় ধানের শীষ মার্কায় ভোট চেয়ে সর্বস্তরের মাঝে লিফলেট বিতরণ করে গণসংযোগটি ইউনিক, বগাবাড়ি, সোনিয়া মার্কেট ও মৌসুমী মার্কেট এলাকা প্রদক্ষিণ করে যথাস্থানে এসে শেষ হয়।

ইউনিয়ন যুবদলের মো: নূরুল ইসলামের নেতৃত্বে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মো: আলমগীর কবির, ধামসোনা ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির ক্রিড়া সম্পাদক মো: সাব্বীব হোসেন আলাল, থানা ছাত্রদলের প্রতিষ্ঠাতা যুগ্ম-সাধারণ সম্পাদক মো: খাইরুল ইসলাম, ধামসোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি মো: জালাল আহমেদ, মো: মিন্টু ও মো: লিটন সহ কয়েক’শ নেতাকর্মী এই গণসংযোগে অংশগ্রহণ করেন।

এসময় যুবদল নেতা নূরুল ইসলাম বলেন,’ঢাকা-১৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে আমার নেতাকর্মীদের সাথে করে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিলি ও গণসংযোগ করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় আজও বিশাল মিছিল নিয়ে বিভিন্ন জনের মাঝে ধানের শীষ মার্কায় ভোট চেয়েছি। তবে ধানের শীষের ব্যাপক জোয়ার উঠছে। ১২ তারিখ বিপুল ভোটে সালাউদ্দিন বাবুকে জয়যুক্ত করার মধ্য দিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আমরা আরও সুসংগঠিত করবো ইনশাল্লাহ’!

শেষে ধানের শীষ প্রতীকে ভোটারদের ভোট কামনা করেন এই তরুণ যুবদল নেতা।

বিজ্ঞাপন

পড়ুন : আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায় ৫ ফেব্রুয়ারি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন